এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবনে হাসপাতাল করার ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা অব্যবহৃত ২০০ বহুতল ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করে সেগুলোকে দ্রুততম সময়ে হাসপাতাল ও

2026-04-22T21:26:13+00:00
2026-04-22T21:27:18+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবনে হাসপাতাল করার ঘোষণা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:২৬ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ৯:২৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা অব্যবহৃত ২০০ বহুতল ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করে সেগুলোকে দ্রুততম সময়ে হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তরের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ ঘোষণা দেন। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে  জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় স্বাস্থ্য ও কৃষি খাত নিয়ে তুলে ধরেন বিভিন্ন পরিকল্পনার কথা।


স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকারি ২০০টি বহুতল ভবন আগামী মাস দুয়েকের মধ্যে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় বিল্ডিংগুলো ব্যবহারের উপযোগী করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এছাড়া হামে অনেক শিশুর মৃত্যুতে দুঃখপ্রকাশ করে তারেক রহমান জানান, ২ কোটি শিশুকে হামের টিকা দেওয়া হচ্ছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   এলজিআরডি  ভবন  হাসপাতাল  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: