বন্ধ ৬ পাটকল বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বন্ধ পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ৬ মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বস্ত্র ও পাট

2026-04-23T14:46:36+00:00
2026-04-23T14:46:36+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
বন্ধ ৬ পাটকল বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ২:৪৬ পিএম 
অংশীজনদের সঙ্গে জরুরি সভায় বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি সংগৃহীত
বন্ধ পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ৬ মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল, কারখানা চালু ও ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি সভা শেষে এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু অথবা ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বিনিয়োগের পাশাপাশি একইসঙ্গে রফতানি এবং কর্মসংস্থান বাড়বে।


বৈঠকে উদ্যোক্তা ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে নানা নির্দেশনাও দেন তিনি। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। 

সময়ের আলো/আআ


  বিষয়:   বন্ধ  পাটকল  বেসরকারি  উদ্যোগ  সিদ্ধান্ত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: