তরুণ উদ্ভাবকের তৈরি রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ উদ্ভাবক রিজওয়ান রশীদের তৈরি ‘গো-কার্ট’

2026-04-25T14:11:06+00:00
2026-04-25T14:11:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
তরুণ উদ্ভাবকের তৈরি রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২:১১ পিএম  আপডেট: ২৫.০৪.২০২৬ ২:১১ পিএম
শনিবার রিজওয়ান রশীদের তৈরি রেসিং কার নিজে চালিয়ে উৎসাহ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : প্রধানমন্ত্রীর কার্যালয়
তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ উদ্ভাবক রিজওয়ান রশীদের তৈরি ‘গো-কার্ট’ (রেসিং কার) নিজে চালিয়ে দেখেন তিনি।

গাড়িটির উদ্ভাবক রিজওয়ান রশীদ একজন কলেজ শিক্ষার্থী। নিজের মেধা ও পরিশ্রমে তৈরি ছোট রেসিং কারটি নিয়ে আজ (শনিবার) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পান তিনি। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহের সঙ্গে গো-কার্টটির কারিগরি দিকগুলো পর্যবেক্ষণ করেন এবং এর নির্মাণশৈলী নিয়ে রিজওয়ানের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজেই চালকের আসনে বসেন এবং গাড়িটি চালিয়ে দেখেন।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   গো-কার্ট  রেসিং কার  প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: