প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় হামলার সেই মুহূর্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের জমকালো আয়োজন মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায়। স্থানীয় সময় শনিবার (২৫) রাতের এই অনুষ্ঠানে অংশ নেওয়া সিএনএন-এর

2026-04-26T14:41:36+00:00
2026-04-26T14:41:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বন্দুক হামলা
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় হামলার সেই মুহূর্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৪১ পিএম 
সংগৃহীত ছবি
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের জমকালো আয়োজন মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায়। স্থানীয় সময় শনিবার (২৫) রাতের এই অনুষ্ঠানে অংশ নেওয়া সিএনএন-এর সংবাদকর্মীসহ অন্যান্য প্রত্যক্ষদর্শীরা সেই ভয়াবহ সময়ের বর্ণনা দিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সিএনএন-এর উলফ ব্লিৎজার জানান, হলের মাত্র কয়েক ফুট দূরে এক হামলাকারীকে গুলিবর্ষণ করতে দেখে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে তাকে মাটিতে শুইয়ে দেন। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে তাকে পাশের একটি শৌচাগারে নিয়ে যাওয়া হয়, যেখানে আরও অন্তত ১৫ জন অবস্থান করছিলেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দীর্ঘ সময় তাদের সেখান থেকে বের হতে দেওয়া হয়নি।

বলরুমের ভেতরে থাকা জ্যাক ট্যাপার জানান, তিনি গুলির শব্দ শুনতে না পেলেও সিক্রেট সার্ভিস সদস্যদের দৌড়াদৌড়ি করতে দেখেন। সে সময় আতঙ্কিত অতিথিরা জীবন বাঁচাতে টেবিলের নিচে আশ্রয় নেন এবং পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

অনুষ্ঠানের আরেক অতিথি ব্রায়ানা কেইলারকে জানান, বলরুম থেকে বের হয়ে ওপরের তলায় যাওয়ার সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায় এবং ওপর থেকে কাঁচের টুকরো ভেঙে পড়তে শুরু করে।

অনুষ্ঠানে উপস্থিত কলম্বিয়া ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি জেনিন পিরো জানান, ঘটনার পরপরই পুরো বলরুমে পিনপতন নীরবতা নেমে আসে। সবাই মাথা নিচু করে অবস্থান করছিলেন এবং চারপাশ মুহূর্তেই হাজারো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যে ঘিরে ফেলে।

একটি ভিডিওতে দেখা গেছে, হামলার ঠিক আগ মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এক প্রখ্যাত মানসিকবিদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ বিকট শব্দে সবাই চমকে ওঠেন এবং মেলানিয়াসহ অন্যদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। সেই মুহূর্তেই নিরাপত্তা রক্ষীরা দ্রুত প্রেসিডেন্টকে মঞ্চ থেকে সরিয়ে নেন। পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘটনাকে তার স্ত্রীর জন্য অত্যন্ত ট্রমাটিক বা মানসিকভাবে বিপর্যস্ত করার মতো এক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।


/কহু


  বিষয়:   যুক্তরাষ্ট্র  হামলা  গুলি  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: