তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) রাতে

2026-04-26T14:59:00+00:00
2026-04-26T14:59:00+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট,  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠন, অভ্যন্তরীণ কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা হয়। 

Advertisement
বৈঠক সূত্র জানায়, মূলত তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কমিটি পুনর্গঠন নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মতো গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনগুলোর বর্তমান অবস্থা এবং আগামী দিনে তাদের ভূমিকা কেমন হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

জানতে চাইলে বৈঠকে অংশ নেওয়া এক নেতা সময়ের আলোকে বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যার পর দুই সংগঠনের শীর্ষ নেতাদের ডাকেন। সেখানে দলীয় চেয়ারম্যান অঙ্গ সংগঠনগুলোর সাংগঠনিক অবস্থান জানতে চান। একই সঙ্গে সংগঠনগুলোকে শক্তিশালী ও কার্যকরী করতে করণীয় বিষয়ে মতামত নেন। বিশেষ করে আগামী  দিনগুলোতে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে নিয়ে আসার যে পরিকল্পনা চেয়ারম্যানের রয়েছে সেটি আবারও ব্যক্ত করেন। 

বৈঠক সূত্র জানায়, বিএনপি ও অঙ্গ সংগঠণগুলোকে শক্তিশালী করতে হলে তৃণমূলের সাথে কেন্দ্রের দূরত্ব কমিয়ে আনতে হবে এবং জনগণের যৌক্তিক দাবির পক্ষে রাজপথে সক্রিয় থাকার বিষয়ে নির্দেশনা দেন দলটির চেয়ারম্যান। এছাড়া চলমান পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়। 
বৈঠকে অংশ নেয়া অপর এক নেতা সময়ের আলোকে বলেন, কমিটি পুনর্গঠনের বিষয়টি দলীয় প্রধান পুনর্ব্যক্ত করেছেন। 

পৃথক এসব বৈঠকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ শীর্ষ ৪ নেতা অংশ নেন, অন্যদিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির বৈঠকে অংশ নেন।

এসময় বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। 

এর আগে গত ২৮ মার্চ নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেদিনও বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক করে দিক নির্দেশনা দেন তিনি। 


/কহু

  বিষয়:   তারেক রহমান  স্বেচ্ছাসেবক  ছাত্রদল  বৈঠক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: