ঢাবি ছাত্রীর আত্মহত্যার ঘটনায় কারাগারে সেই শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে

2026-04-27T15:38:43+00:00
2026-04-27T15:38:43+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ঢাবি ছাত্রীর আত্মহত্যার ঘটনায় কারাগারে সেই শিক্ষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ৩২)
সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক কাজী ইকবাল হোসেন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।

পুলিশের তথ্যমতে, গত রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে সুদীপ চক্রবর্তীকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে মিমোর আত্মহত্যার ঘটনায় এই শিক্ষকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

উল্লেখ্য, গত রোববার উত্তর বাড্ডার একটি বাসা থেকে শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। সেখানে সুদীপ চক্রবর্তীকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা এবং তার দেওয়া উপহারগুলো ফেরত দেওয়ার বিষয় উল্লেখ ছিল। এই চিরকুটের সূত্র ধরেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয় এবং শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। 


/কহু


  বিষয়:   ঢাবি  আত্মহত্যা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: