স্থলপথে সৌদি আরবে এলো ইরাকের হজযাত্রীরা

সময়ের আলো ডেস্ক

ইসলাম

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইরাক থেকে হজযাত্রীদের কাফেলা সৌদি আরবে প্রবেশ করতে শুরু করেছে। দেশটির উত্তরের সীমান্ত এলাকা জাদিদাত আরার

2026-04-28T20:54:29+00:00
2026-04-28T20:54:29+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
ইসলাম
স্থলপথে সৌদি আরবে এলো ইরাকের হজযাত্রীরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইরাক থেকে হজযাত্রীদের কাফেলা সৌদি আরবে প্রবেশ করতে শুরু করেছে। দেশটির উত্তরের সীমান্ত এলাকা জাদিদাত আরার সীমান্ত অতিক্রম করে ইরাকি হাজিদের প্রথম দলগুলো সৌদিতে পৌঁছায়।

উত্তর সীমান্ত অঞ্চলের আমির প্রিন্স ফয়সাল বিন খালিদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হজযাত্রীদের স্বাগত জানানো হচ্ছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে নিয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় হজযাত্রীদের প্রবেশের আইনি প্রক্রিয়াগুলো অত্যন্ত দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়েছে।

হজযাত্রীদের সেবায় নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাচ্ছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী, হাজিরা যেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সহজে এবং নির্বিঘ্নে ইবাদত সম্পন্ন করতে পারেন, সেজন্য সব ধরনের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা হয়েছে।


সীমান্তবর্তী এই চেকপোস্টের পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, তারা এ বছরের হজ মৌসুমের জন্য পুরোপুরি প্রস্তুত। স্থলপথের পাশাপাশি আকাশ ও সমুদ্রপথের প্রবেশপথগুলোতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের হজযাত্রীদের ভাষা বুঝতে সক্ষম এবং দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়েছে, যাতে বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ ও দাপ্তরিক কাজ দ্রুত শেষ করা সম্ভব হয়।

ইরাকি হজযাত্রীদের আগমনে জাদিদাত আরার সীমান্ত এখন মুখরিত। আগামী দিনগুলোতে আরও বড় কাফেলা এই পথ দিয়ে মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   সৌদি আরব  ইরাক  হজ  যাত্রী 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: