বৃষ্টির কল্যাণে ঢাকার বাতাস এখন স্বাস্থ্যকর

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা ছিল বায়ুদূষণের কবলে। টানা বৃষ্টির মধ্যে একদিন আগেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ছিল। তবে আজ ছুটির দিনে

2026-05-01T11:43:45+00:00
2026-05-01T11:43:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
বৃষ্টির কল্যাণে ঢাকার বাতাস এখন স্বাস্থ্যকর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৪৩ এএম   (ভিজিট : ২৫)
ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা ছিল বায়ুদূষণের কবলে। টানা বৃষ্টির মধ্যে একদিন আগেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ছিল। তবে আজ ছুটির দিনে দূষণ কমে ঢাকায় বাতাস নির্মল বাতাস বইছে, যা ‘স্বাস্থ্যকর’। ৯১ স্কোর নিয়ে শুক্রবার (১ মে) বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকা ৯৪তম অবস্থানে রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর ১৫২। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন শহর, যার স্কোর ১৪২। চীনের সাংহাই ১৩৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ১২১ স্কোর নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডু পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়।


এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বৃষ্টি  কল্যাণ  ঢাকা  বাতাস  স্বাস্থ্যকর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: