রাজধানীতে তেমন শীর্ষ সন্ত্রাসী নেই : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, রাজধানীতে অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তিনি

2026-05-02T16:01:22+00:00
2026-05-02T16:01:22+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীতে তেমন শীর্ষ সন্ত্রাসী নেই : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৪:০১ পিএম 
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, রাজধানীতে অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে তেমন কোনো শীর্ষ সন্ত্রাসী নেই, আগে যারা ছিল তাদের সহযোগীরাই অপরাধ কার্যক্রম চালাচ্ছে।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার এ কথা বলেন। 

মো. সরওয়ার বলেন, ‘আগে যারা শীর্ষ সন্ত্রাসী ছিল, তাদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সন্ত্রাসীদের তালিকা নিয়মিতই হালনাগাদ করা হচ্ছে। কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই ব্যবস্থা নেয়া হবে।’


তিনি বলেন, ‘কারওয়ানবাজার এলাকায় অপরাধীদের গ্রেফতার এবং অপরাধ শূন্যে নামিয়ে আনতেই এই ক্যাম্প চালু করা হয়েছে। রাজধানীজুড়ে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।’ 

মামলা না নেয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কোনো থানায় মামলা না নিলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট জোনাল এসি, ডিসি বা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলে তা গুরুত্বসহকারে তদন্ত করা হবে।’

/কেএইচও


  বিষয়:   রাজধানী  শীর্ষ সন্ত্রাসী  ডিএমপি কমিশনার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: