ট্রলারচালক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক

জাতীয়

ঢাকার সাভারে এক ট্রলারচালককে হত্যার অভিযোগে করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩ মে) ঢাকার অতিরিক্ত জেলা ও

2026-05-03T17:28:56+00:00
2026-05-03T17:28:56+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ট্রলারচালক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:২৮ পিএম 
প্রতীকী ছবি
ঢাকার সাভারে এক ট্রলারচালককে হত্যার অভিযোগে করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার (৩ মে) ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আ. মান্নান ও মো. চান মিয়া ওরফে মারুফ। রায় ঘোষণার সময় চান মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেন আদালত।
আরও পড়ুন

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫ সালের ২৬ জুলাই বিকেলে সাভারের আমিনবাজার এলাকার ট্রলারচালক মর্তুজ আলী ডিজেল কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ৩০ জুলাই শ্যামলাসি হাওরের কচুরিপানার মধ্য থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় আসামি মান্নান ও চান মিয়া নিহতের ট্রলারটি ভাড়া করে শ্যামলাসি হাওরের দক্ষিণ দিকে নিয়ে যায়। পথিমধ্যে তারা মর্তুজ আলীকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশে পানিতে ফেলে দেয়। পরবর্তীতে পুলিশ আসামিদের গ্রেফতার করলে তাদের কাছ থেকে নিহতের ট্রলারটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চাচা মো. ইব্রাহিম বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা করেন। 

তদন্ত শেষে ২০০৬ সালের ২৮ মে অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রোববার এই রায় ঘোষণা করেন।

এএডি/

  বিষয়:   ট্রলার  চালক  হত্যা  মামলা  যাবজ্জীবন  আদালত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: