বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠনের আলোচনা হচ্ছে জোরেসোরে। এমন সময়ে নতুন কমিটি নয় কেন্দ্রীয় কমিটি পূর্নাঙ্গ করার প্রস্তুতি চুড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ইতোমধ্যে দলের হাইকমান্ডের কাছে ১৫১ সদস্য ও ২৫১ সদস্যের ২টি কমিটি জমা দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
২০২৪ সালের ৯ জুলাই আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। দেড় বছরেও সেই কমিটি পূর্ণাঙ্গ করা যায়নি। বর্তমানে ছয় সদস্যের আংশিক কমিটি দিয়ে সংগঠনটির কার্যক্রম চলছে।
দলীয় সূত্র বলছে, আংশিক কমিটি গঠনের প্রায় ৬৫০ দিন পেরিয়ে যাওয়ার পর পুর্নাঙ্গ কমিটির খসড়া জমা দেয়া হয়েছে। যুবদলের নতুন কমিটি গঠনের চেয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা জরুরি। সে জন্যই পূর্ণাঙ্গ কমিটির খসড়া চূড়ান্ত করে হাই কমান্ডের কাছে জমা দেয়া হয়েছে। যে কোনো সময় কমিটি ঘোষণা করা হবে।
আরও পড়ুন
অপর একটি সূত্র জানিয়েছে, হাইকমান্ড ১৫১ সদস্য বিশিস্ট কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন। কিন্তু যুবদলের নেতৃবৃন্দ চাইছেন কমিটি ২৫১ সদস্য বিশিস্ট হোক। কারন এতে ত্যাগী ও পরিক্ষীতি বেশি সংখ্যক নেতাদের স্থান দেয়া সম্ভব হবে।
যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে পদ প্রত্যাশী কয়েকজন নেতা আলাপকালে বলেন, দীর্ঘ সময় ধরে আংশিক কমিটি বা সীমিত পরিসরের নেতৃত্বের কারণে অনেক ত্যাগী নেতা সাংগঠনিক পরিচয় থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে রাজপথে সক্রিয় থেকেও তারা প্রত্যাশিত মূল্যায়ন পাচ্ছেন না। যখন বিএনপির অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠনে আলোচনা চলছে তখনই যুবদলের আংশিক কমিটি পূর্ণাঙ্গ করার দাবি জানিয়েছেন তারা। তাদের এই দাবির বিষয় নিয়ে যুব দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেন। এরপরই পূর্নাঙ্গ কমিটির খসড়া প্রস্তুত করে জমা দেয়া হয়।
দলীর সূত্র জানায়, পূর্নাঙ্গ কমিটির মেয়াদ হতে পারে ৫ থেকে ৬ মাস। তবে কমিটির সময় কমবেশি নিয়ে কোনো আক্ষেপ নেই পদপ্রত্যাশীদের। তারা চাচ্ছে নিজেদের জন্য সাংগঠনিক একটি পরিচয়। কারণ চলতি বছরের শেষের দিকে বিএনপির জাতীয় কাউন্সিল হওয়ার কথা রয়েছে। তার আগেই বিএনপির অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠন করা হবে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, যারা ডেডিকেটেড, ত্যাগী, পার্টির প্রতি বিশ্বস্ত তারাই পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পাবেন।
এএডি/