‘পশ্চিমবঙ্গ সরকারে যেই থাকুক, ঢাকার বিষয়গুলো রয়েই যায়’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল যাই হোক, বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতা বদলাবে না- এমনই বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তার ভাষায়, সরকার

2026-05-05T10:09:00+00:00
2026-05-05T11:34:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘পশ্চিমবঙ্গ সরকারে যেই থাকুক, ঢাকার বিষয়গুলো রয়েই যায়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:০৯ এএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ১১:৩৪ এএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল যাই হোক, বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতা বদলাবে না- এমনই বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তার ভাষায়, সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু দ্বিপাক্ষিক ইস্যুগুলো থেকে যায় এবং সেগুলোর সমাধান আলোচনার মাধ্যমেই করতে হবে।

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন, সীমান্ত, পানি বণ্টন কিংবা ‘পুশব্যাক’-এসব ইস্যু কোনো নির্দিষ্ট দলের সঙ্গে সম্পর্কিত নয়। ভারতীয় জনতা পার্টি বা অন্য যে দলই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক, বাংলাদেশের জন্য আলোচ্য বিষয়গুলো একই থাকবে।

তার বক্তব্যে উঠে আসে, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও এর প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কে পড়তে পারে। তবুও বাংলাদেশের অবস্থান স্পষ্ট- নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিয়ে ধারাবাহিক পররাষ্ট্রনীতি বজায় রাখা।
আরও পড়ুন

বিশেষ করে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা পানিবণ্টন চুক্তির প্রসঙ্গ উল্লেখযোগ্য। এ চুক্তি আটকে আছে মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আপত্তির কারণে। কেন্দ্রীয় সরকার পরিবর্তন হলেও এই অচলাবস্থা কাটেনি, যা প্রমাণ করে আঞ্চলিক রাজনীতির প্রভাব কতটা গভীর।

ভিসা প্রক্রিয়া নিয়েও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, খুব শিগগিরই পর্যটক ভিসাসহ অন্যান্য ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে পারে। দুই দেশের মানুষের যাতায়াত সহজ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া সামনে আসছে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়টিও। এ নিয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়ে শামা ওবায়েদ বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর আলোচনার মাধ্যমেই নতুন করে চুক্তি সম্পাদনের পথ তৈরি হবে।

এএডি/


  বিষয়:   পশ্চিমবঙ্গ  সরকার  ঢাকা  শামা ওবায়েদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: