নতুন মামলায় আফজাল নাছেরকে ‘শোন অ্যারেস্ট’ দেখাতে চায় পুলিশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাছেরবর্তমানে একটি মামলায় কারাগারে আছেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়ের করা

2026-05-05T16:37:00+00:00
2026-05-05T16:37:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নতুন মামলায় আফজাল নাছেরকে ‘শোন অ্যারেস্ট’ দেখাতে চায় পুলিশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:৩৭ পিএম 
আফজাল নাছের। সংগৃহীত ছবি
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাছের বর্তমানে একটি মামলায় কারাগারে আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়ের করা আরেক মামলায় ১৭ নম্বর আসামি হিসেবে আফজাল নাছেরের নাম রয়েছে। সে মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ।

সোমবার (৪ মে) রাজধানীর সিএমএম আদালতে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল আহমেদ এ আবেদন দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

আবেদন সূত্রে জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর কোতোয়ালি থানায় দণ্ডবিধির একাধিক ধারায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে ১৭ নম্বর আসামি হিসেবে আফজাল নাছেরের নাম রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করলে কোর্ট হাউস স্ট্রিট এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এ হামলা চালায়। এতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে আফজাল নাছেরের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বর্তমানে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এদিকে, আফজাল নাছেরকে ঘিরে একাধিক মামলায় ধারাবাহিকভাবে রিমান্ড মঞ্জুর হয়ে আসছে। সর্বশেষ উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় তাকে চতুর্থ দফায় তিন দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে বিভিন্ন মামলায় তাকে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেফতারের পর প্রথমে একটি হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড দেওয়া হয়। পরে পৃথক মামলায় আরও কয়েক দফায় মোট ১১ দিন এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে আরও রিমান্ড মঞ্জুর হয়।

জানা গেছে, চলতি বছরের ২৯ মার্চ রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর বিষয়ে শুনানি শেষে পরবর্তী আদেশ দেওয়া হবে।

/কেআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: