জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ মে

2026-05-06T13:30:59+00:00
2026-05-06T13:30:59+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
জাতীয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১:৩০ পিএম 
প্রতীকী ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ মে থেকে অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি অনিয়মিত, গ্রেড উন্নয়ন এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীরাও এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১১ জুনের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। পরে পূরণ করা ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
আরও পড়ুন

কলেজ কর্তৃপক্ষ ১৪ মে থেকে ১৫ জুনের মধ্যে শিক্ষার্থীদের তথ্য যাচাই ও নিশ্চিতকরণ সম্পন্ন করবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার ফি সোনালী সেনার মাধ্যমে ১৭ জুন থেকে ১৮ জুন বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে।

ফি কাঠামো অনুযায়ী-
প্রতি পূর্ণ পত্র : ৩০০ টাকা
ইনকোর্স ফি : ৪৫০ টাকা
কেন্দ্র ফি : ৪৫০ টাকা

২০১৭-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট ems.nu.ac.bd থেকে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফরম ডাউনলোড করতে পারবেন। ফরম পূরণের সময় বিষয় কোড সঠিকভাবে পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হতে হলে সব পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং অন্তত ৫০ শতাংশ তাত্ত্বিক কোর্সে ন্যূনতম ‘D’ গ্রেড অর্জন করতে হবে।

পরীক্ষার বিস্তারিত রুটিন ও সময়সূচি পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এএডি/
  বিষয়:   জাতীয়  বিশ্ববিদ্যালয়  অনার্স  বর্ষ  ফরম  পূরণ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: