বজ্রপাতে প্রাণ গেলো যুবকের

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকে মৃত্যু হয়েছে।শুক্রবার (০৮ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কুশদহ

2026-05-08T19:23:25+00:00
2026-05-08T19:24:11+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ
বজ্রপাতে প্রাণ গেলো যুবকের
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:২৩ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ৭:২৪ পিএম
দিনাজপুরে বজ্রপাতে সৌরভ হোসেন নামের এক যুবকের মৃত্যু। ছবি : সময়ের আলো
দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকে মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ মে)  দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে বাড়ির উঠোনে এ ঘটনা ঘটে। সৌরভ (১৮) ওই এলাকার হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরে উপজেলার ষষ্ঠীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে সৌরভ হোসেন বাড়ির উঠোনে হঠাৎ বৃষ্টি আরম্ভ হলে ধান ও খড় জড়ানোর কাজের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম । 

/এসএকে


  বিষয়:   বজ্রপাত  প্রাণ  যুবক  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: