আজ যেসব কর্মসূচি থাকছে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শনিবার (৯ মে) রাজধানীতে

2026-05-09T09:04:44+00:00
2026-05-09T09:04:44+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
জাতীয়
আজ যেসব কর্মসূচি থাকছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:০৪ এএম   (ভিজিট : ২৩)
প্রতীকী ছবি
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শনিবার (৯ মে) রাজধানীতে উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কর্মসূচি
 
বিকেল ৪টায় বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

 
ডিএসসিসির কর্মসূচি
 
সকাল সাড়ে ৯টায় মালিবাগ এসটিএস, টুইন টাওয়ারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ‘ক্লিনিং ডে’ ও এসটিএস উদ্বোধন অনুষ্ঠিত হবে। পরে বেইলি রোড এলাকায় কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
 

ডিসিসিআইর কর্মসূচি

সকাল ১১টায় ডিসিসিআই অডিটোরিয়ামে ‘বাণিজ্য নির্ভর বাংলাদেশের জন্য সমন্বিত বন্দর এবং লজিস্টিকস খাতের উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আয়োজন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
 

বিসিআইর কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ের বিসিআই বোর্ড রুমে ‘ফিউচার অব এনার্জি ইন বাংলাদেশ: সিকিউরিটি, সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন ও গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। সভাপতিত্ব করবেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

/কেআই


  বিষয়:   কর্মসূচি  কোথায়  বিএনপি  জামায়াত  মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: