দেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ‘জুলাই গণঅভ্যুথান দিবস’ উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত এই রাষ্ট্রপতি বলেন, ‘আওয়ামী লীগ বলছে ডিসেম্বরে দেশে আসবে। আসেন! আমরাও দেখব।’
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘কেউ বক্তব্য দিতে গেলে ভুয়া ভুয়া বলা কেমন সংস্কৃতি? রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসব মানায় না। আমরা শিখব কবে? আমরা সবাইকে সম্মান করতে চাই।’
তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক। যে প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে, তাতে অসঙ্গতি আছে। এজন্য দুঃখ প্রকাশও করা হয়েছে। তারপরও একে পুষে রেখে বিশৃঙ্খলা কাম্য নয়।’
সময়ের আলো/মহু