বিএনপিসহ চার সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী ও

2026-05-09T12:52:21+00:00
2026-05-09T12:52:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিএনপিসহ চার সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:৫২ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি কেআইবি মিলনায়তনে প্রবেশ করেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

দলীয় সূত্র আরও জানায়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মতবিনিময় সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।


আরবিএন 


  বিষয়:   রাজধানী  কৃষিবিদ ইনস্টিটিউট  প্রধানমন্ত্রী  বিএনপি  চেয়ারম্যান  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: