ঢাকায় আজ কোথায় কী?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।রোববার (১০ মে)

2026-05-10T07:48:51+00:00
2026-05-10T07:49:12+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
জাতীয়
ঢাকায় আজ কোথায় কী?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:৪৮ এএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৭:৪৯ এএম
সংগৃহীত ছবি
রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।

রোববার (১০ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিন-

সড়ক পরিবহনমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে নৌপরিবহন অধিদফতর আয়োজিত ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
 
আরও পড়ুন
ডিএসসিসির কর্মসূচি
সকাল ১০টায় নগর ভবন অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রাকবর্ষা এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
 
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সংবাদ সম্মেলন
সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আসন্ন বাজেট সামনে রেখে রেস্তোরাঁ খাতের সংকট ও বিভিন্ন দাবি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এএডি/


  বিষয়:   ঢাকা  কর্মসূচি  বিএনপি  জামায়াত  শিবির  আওয়ামী লীগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: