কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জে ১ কেজি হেরোইনসহ (৫২) বছরের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। যার বাজার মূল্য কোটি টাকার

2026-05-10T11:32:32+00:00
2026-05-10T11:32:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১১:৩২ এএম 
জবাদ হেরোইন। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জে ১ কেজি হেরোইনসহ (৫২) বছরের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। যার বাজার মূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছেন র‌্যাব।

রোববার (১০ মে) সকালে  র‌্যাব-১২ এর সদর দফতরের কোম্পানি কমান্ডার (ক্যাপ্টেন) তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার বিকেলে জেলার সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় মহাসড়কে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে নারীকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে গ্রেফতার নারীর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কোটি টাকা  হেরোইন  নারী  মাদক কারবারি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: