ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে (৪৩) গ্রেফতারকরেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।রবিবার (১০ মে) দুপুরে

2026-05-10T14:47:58+00:00
2026-05-10T15:07:01+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ২:৪৭ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৩:০৭ পিএম
গ্রেফতারকৃত নারী নাজমা। ছবি : সময়ের আলো
ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে (৪৩) গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

রবিবার (১০ মে) দুপুরে হোয়াটস অ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবি (উত্তর)–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।


শনিবার রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতার নারীর নাম নাজমা। তিনি ধামরাই উপজেলার কালামপুর এলাকার বাটুলিয়া গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমাকে আটক করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নাজমার বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

/মহু



  বিষয়:   ধামরাই  সাভার  মাদক  গাঁজা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: