মোটরসাইকেলে কর আরোপের প্রস্তাব, সিসিভেদে বছরে যত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসিভেদে মোটরসাইকেলের

2026-05-12T13:08:46+00:00
2026-05-12T13:08:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মোটরসাইকেলে কর আরোপের প্রস্তাব, সিসিভেদে বছরে যত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১:০৮ পিএম 
লিফান কেপিআর বাইক। ছবি : সংগৃহীত
দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসিভেদে মোটরসাইকেলের ওপর বছরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কর আরোপের চিন্তা করা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত রাখা হতে পারে। তবে ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে দুই হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির ক্ষেত্রে পাঁচ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের প্রস্তাব রয়েছে।

শুধু মোটরসাইকেল নয়, ব্যাটারিচালিত অটোরিকশাকেও প্রথমবারের মতো কর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এলাকাভেদে এসব অটোরিকশার জন্য বছরে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কর ধার্যের চিন্তা চলছে।

বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএর তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৯ লাখ। এর মধ্যে করযোগ্য মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৩৮ লাখ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকার মনে করছে, গড়ে প্রতি মোটরসাইকেল থেকে চার হাজার টাকা করে আদায় করা গেলে বছরে রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।
আরও পড়ুন

বর্তমানে মোটরসাইকেলের ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি এবং নির্দিষ্ট সময় পর পর রোড ট্যাক্স দিতে হয়। নতুন অগ্রিম আয়কর কার্যকর হলে মোটরসাইকেল মালিকদের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, নতুন কর আরোপ করা হলে মোটরসাইকেলের বিক্রি ও উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতারা বেশি চাপের মুখে পড়বেন।

হোন্ডা বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার শাহ মো. আশেকুর রহমান বলেন, সাধারণ ব্যবহারকারীদের একটি বড় অংশ সীমিত আয়ের মানুষ। তাই অতিরিক্ত কর তাদের ক্রয়ক্ষমতায় প্রভাব ফেলতে পারে।

অর্থনীতিবিদদের কেউ কেউ অবশ্য মনে করছেন, যানবাহনের মালিকদের কর কাঠামোর মধ্যে আনা রাজস্ব ব্যবস্থাপনার দিক থেকে যৌক্তিক হতে পারে। আয়কর আইনের আওতায় এই কর ভবিষ্যতে আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয়ের সুযোগ থাকবে বলেও জানা গেছে।

এএডি/


  বিষয়:   মোটরসাইকেল  কর  আরোপ  প্রস্তাব  সিসি  বছর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: