বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, মালিকানা শনাক্তে গোয়েন্দা তৎপরতা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে।বুধবার (১৩ মে) রাত ৩টা

2026-05-13T12:58:47+00:00
2026-05-13T12:58:47+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার, মালিকানা শনাক্তে গোয়েন্দা তৎপরতা
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:৫৮ পিএম 
উদ্ধার হওয়া ভারতীয় মদ। ছবি : সময়ের আলো
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে।

বুধবার (১৩ মে) রাত ৩টা ৩০ মিনিটে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন ভান্ডারা বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ এই অভিযান পরিচালনা করে।

অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৬/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বান্দাইলগ্রাম নামক এলাকায় ভুট্টা ক্ষেতের মধ্যে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৩৯ হাজার ৫শ টাকা। 


উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

/মহু
  বিষয়:   বিরল  দিনাজপুর  মাদকদ্রব্য  মদ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: