জাহান্নাম থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

মানুষকে সৃষ্টি করা হয়েছে তার প্রভুর ইবাদতের জন্য। হেলায়-দুলায় জীবন কাটানোর জন্য নয়। তাই একজন মুমিনের প্রধান কর্তব্য হলো এক

2026-05-14T08:51:25+00:00
2026-05-14T08:51:25+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
জাহান্নাম থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:৫১ এএম 
ফজরের নামাজের পর কিছু সময় জায়নামাজে বসে জিকির করা ও দোয়া পড়া
মানুষকে সৃষ্টি করা হয়েছে তার প্রভুর ইবাদতের জন্য। হেলায়-দুলায় জীবন কাটানোর জন্য নয়। তাই একজন মুমিনের প্রধান কর্তব্য হলো এক আল্লাহর ইবাদত করা। ইসলামের সৌন্দর্য এখানেই যে, মুমিনের জীবনের প্রতিটি বৈধ কাজই ইবাদতে পরিণত হতে পারে, যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং সুন্নাহর পদ্ধতিতে করা হয়। মুমিনের ঘুম, খাওয়া, চলাফেরা সবকিছুই তখন সওয়াবের কাজ হয়ে যায়। শুধু জানতে হবে সঠিক পন্থা।

একজন মুমিন চাইলে সারাদিনই ইবাদতে মশগুল থাকতে পারেন। এর জন্য নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং রাসুলুল্লাহ সা. এর শেখানো দোয়াগুলো পড়তে হবে। রাসুলুল্লাহ সা. আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের দিকনির্দেশনা দিয়েছেন। এমনকি টয়লেটে যাওয়া ও সেখান থেকে বের হওয়ার দোয়াও তিনি শিখিয়েছেন। ফলে একজন মুমিনের টয়লেটে যাওয়াও ইবাদত ও সওয়াবের কাজ হয়ে যায়।

ফজরের নামাজের পর কিছু সময় জায়নামাজে বসে জিকির করা, দোয়া পড়া ও আল্লাহকে স্মরণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ রাসুলুল্লাহ সা. বলেছেন, কেউ যদি ফজর ও মাগরিবের নামাজের পর কারও সঙ্গে কথা বলার আগে নিচের দোয়াটি ৭বার পড়ে এবং সেই রাতেই মারা যায়, তবে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে।

দোয়া : اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ

উচ্চারণ : আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
অর্থ : হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন।

/এসএকে
  বিষয়:   জাহান্নাম  মুক্তি  দোয়া  ইসলাম  হাদিস 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: