৪ বিভাগে টানা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ ঘনীভূত হচ্ছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও সিলেটসহ চার বিভাগে আগামী চারদিন (১৫

2026-05-15T09:57:46+00:00
2026-05-16T16:26:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
৪ বিভাগে টানা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:৫৭ এএম  আপডেট: ১৬.০৫.২০২৬ ৪:২৬ পিএম
সংগৃহীত ছবি
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ ঘনীভূত হচ্ছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও সিলেটসহ চার বিভাগে আগামী চারদিন (১৫ মে থেকে ১৮ মে) টানা ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার (১৫ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও অতি ভারি বর্ষণের সম্ভাবনা বেশি।

শনিবার (১৬ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির দাপট বজায় থাকবে। অন্যান্য বিভাগে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে।

আরও পড়ুন

রোববার (১৭ মে) বৃষ্টির এলাকা কিছুটা বিস্তৃ হয়ে চট্টগ্রাম বিভাগেও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১৮ মে) সপ্তাহের শুরুতেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিভাগে হালকা বৃষ্টির পাশাপাশি আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া অধিদফতর।

সময়ের আলো/জোই


  বিষয়:   ভারি বৃষ্টি  পূর্বাভাস  বঙ্গোপসাগর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: