আ. লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগ দেশে ফিরলে প্রথম গুলি তারেক রহমানের ওপর চালানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য

2026-05-16T18:38:28+00:00
2026-05-16T18:38:28+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
আ. লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর : নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:৩৮ পিএম 
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ দেশে ফিরলে প্রথম গুলি তারেক রহমানের ওপর চালানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনা উঁকিঝুঁকি মারতেছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। এ অবস্থায় সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে তাহলে প্রথম কোপ ও প্রথম গুলি তারেক রহমানের ওপরই চালানো হতে পারে। তিনি আরও বলেন, তারেক রহমানের ইতিহাস জানা উচিত, কারণ সেই সময়ে তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল।

তারেক রহমানকে সতর্ক করে তিনি বলেন, ইতিহাস না জানলে তার বাপের যে পরিণতি হয়েছিল, একই পরিণতি সন্তানেরও হতে পারে। এ জন্য তিনি তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। তারা একই ফ্রন্টে যুদ্ধ করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, উন্নয়নের নামে সরকার নানা ধরনের কার্ড দিচ্ছে। সেই কার্ডগুলোতে টাকা না এলে তারা লাল কার্ড দেখাবে।

সংস্কার প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে যদি কেউ সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে তার গদি থাকবে কি না, সেই নিশ্চয়তা তারা দিতে পারবে না। জনগণ ভোট দিয়েছে, জনগণের ম্যান্ডেট দেওয়া হয়েছে। জনগণের বাক্সে কেউ লাথি মারতে চাইলে তারাও গদিতে লাথি মারতে কুণ্ঠাবোধ করবে না।

ফারাক্কা লংমার্চ দিবসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই দিনে রাজশাহী থেকে ভারতের বিরুদ্ধে বড় যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। মওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে পানির ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন করেছিলেন। সেই ভাসানীর মার্কা বিএনপি চুরি করেছে, এখন ভারতের বিরুদ্ধে নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করছে। যদি ভাসানীর মার্কা নিতে পারে, তাহলে তার নীতিও নিতে হবে, না হলে ভাসানীর মার্কা ফেরত দিতে হবে।

অনুষ্ঠানে এনসিপি নেতা সারজিস আলম বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানকে সামনে রেখে। গণঅভ্যুত্থানের পূর্বের রাজনীতির মতো বিএনপির রাজনীতি নিয়ে তারা শঙ্কিত।

আরবিএন 


  বিষয়:   আ. লীগ  তারেক রহমান  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: