রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আসন্ন পবিত্র ঈদুল আজহায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রোববার (১৭ মে) রাজশাহীর বেশ

2026-05-16T20:22:55+00:00
2026-05-16T20:22:55+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:২২ পিএম 
প্রতীকী ছবি
আসন্ন পবিত্র ঈদুল আজহায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রোববার (১৭ মে) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। 

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে জারি করা এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৈদ্যুতিক লাইনের নিরাপত্তার স্বার্থে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কেটে ফেলার জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো হয়, আগামীকাল রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সুনির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। 

এই সময়ে কাটাখালী ওভারহেড ফিডারের (কাটাখালি পৌরসভা আইসোলেটর থেকে শেষ পর্যন্ত) আওতাধীন বাংলা ট্রাক, পাহারপুর, কাপাশিয়া তালুকদারপাড়া এবং সরদারপাড়া এলাকায় কোনো ধরনের বিদ্যুৎ থাকবে না।

আসন্ন কোরবানি ঈদের সময়ে যেন লাইনে কোনো ধরনের বড় বিপর্যয় বা লোডশেডিং না ঘটে, সেই আগাম প্রস্তুতি হিসেবেই মূলত এই গাছের ডালপালা কাটার জরুরি রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। 

এই সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকার কারণে সংশ্লিষ্ট এলাকার সম্মানিত গ্রাহকদের যে ভোগান্তি বা সাময়িক অসুবিধা হবে, তার জন্য নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতরের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ চালুর আশ্বাস দেওয়া হয়েছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: