পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, পর্যটন খাত হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি।রোববার রাতে বনানীর

2026-05-18T04:53:17+00:00
2026-05-18T04:53:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৫৩ এএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ৪:৫৩ এএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : সময়ের আলো
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, পর্যটন খাত হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি।

রোববার রাতে বনানীর একটি হোটেলে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ‘টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬; অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার পর্যটনকে শুধু একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবেই নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের একটি শক্তিশালী মাধ্যম হিসেবেও বিবেচনা করছে। 

এ লক্ষ্যে দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণকে উন্নয়ন ও প্রচারের জন্য একটি সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে ইকো-ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ধর্মীয় পর্যটন এবং সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক পর্যটন অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নে নীতিগত সংস্কারের জন্য টোয়াবের পক্ষ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে। বর্তমানে পর্যটন খাতের জিডিপিতে অবদান প্রায় ৩ শতাংশ হলেও অদূর ভবিষ্যতে তা ৮–৯ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। 

এ ছাড়া পর্যটন অবকাঠামো উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ‘TITA 2026’-এ পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক প্রদান করা হয়।

/এসএকে


  বিষয়:   পর্যটন  কর্মসংস্থান  অর্থনীতি  চালিকাশক্তি  প্রতিমন্ত্রী  সরকার  দেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: