হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বিএনপির মহাসমাবেশ চলাকালে গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টার মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার

2026-05-18T21:00:32+00:00
2026-05-18T21:01:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:০০ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ৯:০১ পিএম
সংগৃহীত ছবি
বিএনপির মহাসমাবেশ চলাকালে গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টার মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৮ মে) কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদন মঞ্জুর করে দীপঙ্কর তালুকদারকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে জুলাই আন্দোলনকেন্দ্রিক একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং বিভিন্ন মামলায় রিমান্ডেও নেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে পল্টনে মহাসমাবেশ করে। সেখানে অংশ নেন ভুক্তভোগী বদরুল ইসলাম সায়মন। অভিযোগ রয়েছে, সমাবেশে অতর্কিত হামলার সময় তিনি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বদরুল ইসলাম সায়মন নিজেই বাদী হয়ে ২০২৫ সালের ২৯ এপ্রিল পল্টন থানায় মামলা দায়ের করেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: