হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক ও মামুন

আদালত প্রতিবেদক

আইন-আদালত

আদালতে আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে জিহাদ হোসেন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ শেষে সাবেক আইনমন্ত্রী

2026-10-28T23:47:59+00:00
2026-10-28T23:47:59+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক ও মামুন
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ পিএম 
ছবি : সংগৃহীত
আদালতে আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে জিহাদ হোসেন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।

এর আগে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো উত্তর বিভাগের পরিদর্শক ফরিদ উদ্দিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ২৫ ফেব্রুয়ারি আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় তখন তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। পরে আদালতের অনুমতি নিয়ে এ মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ ও আদালত সূত্র জানায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় সে সময় এই মামলায় জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।


পরে রিমান্ড কার্যকরের জন্য গত ১৪ অক্টোবর আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত ১০ কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকরের নির্দেশ দেন। এরপর গত রোববার তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর শনিরআখড়া ফুটওভার ব্রিজের নিচে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন জিহাদ হোসেন। এসময় গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিহাদের বাবা নুরুল আমিন মোল্লা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

সময়ের আলো/টিকে
  বিষয়:   হত্যা মামলা  রিমান্ড শেষে কারাগারে  আনিসুল হক ও মামুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: