প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম
মডেল-অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীতমডেল-অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা করেছে নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে উপস্থিত হয়েছে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় মামলাটি দায়ের সানায়া। মামলার একমাত্র আসামি তানজিন তিশা।
আদালত বিষয়টি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ২৩ নভেম্বর তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়।
বাদী সানায়া চৌধুরী বলেন, ‘শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আমার নারাজি মঞ্জুর করেছেন আদালত। গত ২৫ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নারাজি মঞ্জুর করেন।
বিচারক নারাজির বিষয়ে শুনে এবং সব সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অধিকতর তদন্তের নির্দেশ দেন। সেই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এরপরই অভিনেত্রী তিশা আমাকে নানা লোক মারফত হত্যার হুমকি দেন এবং বাসায় লোকজন পাঠায়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এজন্য আমি মামলা করেছি। আমি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমার বিশ্বাস আমি সঠিক বিচার পাবো।
সময়ের আলো/কেএইচও