ঝিনাইদহে বজ্রপাতে নিহত ২

ঝিনাইদহ সংবাদদাতা

সারাদেশ

ঝিনাইদহ সদর ও শৈলকুপায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।সোমবার (১৮ মে) বিকেলে সদরের মায়াধপুর ও

2026-05-18T23:57:19+00:00
2026-05-18T23:58:38+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে বজ্রপাতে নিহত ২
ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৫৭ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ১১:৫৮ পিএম
ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ২ জন। সংগৃহীত ছবি
ঝিনাইদহ সদর ও শৈলকুপায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। 

সোমবার (১৮ মে) বিকেলে সদরের মায়াধপুর ও শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।

মৃতরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দি গ্রামের দিনমজুর আসাদুল ইসলাম (৪০) ও শৈলকুপা উপজেলার দামুদকিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন (৪৫)। 

মায়াধারপুর গ্রামের বাসিন্দারা জানান, আসাদুল মায়াধরপুর গ্রামে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন। বিকেলে হঠাৎ ঝড়, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তখন কৃষকেরা মাঠে ধান কাটা ও বাঁধার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ২ শ্রমিক বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি আসাদুজ্জামান বলেন, বজ্রপাতে আসাদুল ইসলাম নামে একজন মারা গেছেন। সেসময় আরেকজন আহত হন। এছাড়া সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর ও দোগাছি গ্রামে আরও ৩ নারী বজ্রপাতে আহত হয়েছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা এক গণমাধ্যমকে বলেন, উপজেলার মুখদিয়া গ্রামে ঝড়-বৃষ্টির সময় আম কুড়ানোর সময় বজ্রপাতে মারা যান আন্না খাতুন। তিনি ওই এলাকার আনিছুর রহমানের স্ত্রী।  


/ইউএমএইচ




  বিষয়:   ঝিনাইদহ  শৈলকুপা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: