সড়কের পাশে আবর্জনার স্তুপ, নাক চেপে চলছেন পথচারীরা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র দোহাজারীর পাঠানিপুল এলাকায় পৌরসভার ফেলা আবর্জনা দীর্ঘদিন ধরে সড়কের পাশে জমে বিষাক্ত ময়লার

2026-05-20T14:04:27+00:00
2026-05-20T14:04:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সড়কের পাশে আবর্জনার স্তুপ, নাক চেপে চলছেন পথচারীরা
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:০৪ পিএম 
সড়কের পাশে পৌরসভার বর্জ্য: দূষণে অতিষ্ঠ পথচারী ও স্থানীয়রা। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র দোহাজারীর পাঠানিপুল এলাকায় পৌরসভার ফেলা আবর্জনা দীর্ঘদিন ধরে সড়কের পাশে জমে বিষাক্ত ময়লার স্তুপে পরিণত হয়েছে। এতে ব্যস্ততম এই সড়কে জনদুর্ভোগ ও পরিবেশ দূষণ চরম আকার ধারণ করেছে।

সরেজমিনে দেখা যায়, দোহাজারী পৌরসভার পাঠানিপুল সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গা থেকে আনা বর্জ্য অনিয়ন্ত্রিতভাবে ফেলা হচ্ছে। এতে চলাচলের পথে বাধা সৃষ্টি হচ্ছে এবং আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অল্প বাতাস ও বৃষ্টিতেই দুর্গন্ধযুক্ত আবর্জনা ছড়িয়ে পড়ছে সড়কে। এতে এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে এবং পরিবেশ দূষণ আরও তীব্র হচ্ছে। প্রতিদিন সেখানে দোকানপাটের বর্জ্য, বোতল, নারিকেলের খোসা, পলিথিন, বস্তা, খাবারের উচ্ছিষ্টসহ ডায়াগনস্টিক সেন্টারের বর্জ্যও ফেলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, এসব আবর্জনার কারণে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। কলেজছাত্র নাঈম উদ্দিন বলেন, তিনি প্রতিদিনই এই সড়ক দিয়ে যাতায়াত করেন। তার ভাষায়, ময়লা-আবর্জনার কারণে রাস্তায় চলাচল করা খুবই কষ্টকর হয়ে গেছে। দুর্গন্ধে হাঁটা যায় না, গাড়িতে চললেও নাক-মুখ চেপে রাখতে হয়। 

তিনি আরও বলেন, ব্যস্ততম এই সড়কের পাশে ময়লা ফেলা উচিত নয়। দ্রুত ব্যবস্থা না নিলে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।

পথচারীরাও জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। স্কুল, কলেজ ও হাসপাতালের রোগীরাও এই পথ ব্যবহার করেন। কিন্তু ময়লার দুর্গন্ধ ও দূষণের কারণে তারা চরম ভোগান্তিতে পড়ছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, বিষয়টি পৌরসভার এসিল্যান্ডকে জানানো হয়েছে। তিনি পদক্ষেপ না নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরবিএন



  বিষয়:   চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক  চন্দনাইশ  দোহাজারীর  পাঠানিপুল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: