ফের পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশি ই-পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত (Except Israel)’ শব্দবন্ধ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত

2026-05-21T10:10:35+00:00
2026-05-21T13:35:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ফের পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:১০ এএম  আপডেট: ২১.০৫.২০২৬ ১:৩৫ পিএম
প্রতীকী ছবি
বাংলাদেশি ই-পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত (Except Israel)’ শব্দবন্ধ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ই-পাসপোর্ট চালুর সময় ২০২০ সালে এই শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। তবে পরে বিভিন্ন মহলে এর পুনর্বহালের দাবি ওঠে। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং ধাপে ধাপে সব ধরনের নতুন পাসপোর্টে এটি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোনো পাসপোর্টধারীদের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না, নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেওয়া হবে।

এদিকে, ই-পাসপোর্টের ভেতরের জলছাপ ও নকশাতেও বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জলছাপে থাকা কিছু ঐতিহাসিক স্থাপনা ও প্রতীকী ছবি বাদ দেওয়া হচ্ছে এবং নতুন কিছু ছবি যুক্ত করা হচ্ছে।

নতুন সংযোজনের তালিকায় থাকছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক নানা উপাদান, যেমন— বঙ্গভবন, জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, টাঙ্গুয়ার হাওর, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি পর্বত, পানাম নগরীসহ বিভিন্ন স্থান ও ঐতিহ্য। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের সময় শহীদ হওয়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ছবি যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

অন্যদিকে, আগের মতোই জাতীয় ফুল শাপলা, বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, সুপ্রিম কোর্ট, লালবাগ কেল্লা, হাতিরঝিল, বায়তুল মোকাররম, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদসহ কয়েকটি ঐতিহাসিক ও জাতীয় প্রতীক বহাল থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নকশা ও পরিবর্তনগুলো চূড়ান্ত অনুমোদনের পর ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। কর্মকর্তারা বলছেন, এটি রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীকী উপাদান পুনর্বিন্যাসের অংশ।

/এসএকে


  বিষয়:   পাসপোর্ট  ইসরায়েল  বাংলাদেশ  মন্ত্রণালয়  জাতীয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: