শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জরুরি মেরামত ও লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২২ মে) চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ

2026-05-21T20:40:50+00:00
2026-05-21T20:40:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:৪০ পিএম 
ফাইল ছবি
জরুরি মেরামত ও লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২২ মে) চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২১ মে) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দফতর থেকে এক অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নেসকোর আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দফতরের আওতাধীন গ্রাহকদের বিদ্যুৎ সেবার মান বাড়াতে শিবগঞ্জ ৩৩ কেভি লাইনে জরুরি মেরামত কাজ চালানো হবে। এই কারিগরি কাজের স্বার্থেই শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পরপরই দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আবার স্বাভাবিক করা হবে বলে নেসকোর পক্ষ থেকে জানানো হয়েছে। এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দফতর।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: