হাটহাজারীতে তিন মাদকাসক্তকে কারাদণ্ড

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারীতে মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি নষ্ট করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মো.সুজন (২২), মো.সুলেমান (৩৫), মো.শাহজাহান (৪৫) ও মো.বেলাল

2026-05-21T23:14:04+00:00
2026-05-21T23:14:04+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে তিন মাদকাসক্তকে কারাদণ্ড
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:১৪ পিএম 
ছবি : সময়ের আলো প্রতিনিধি
হাটহাজারীতে মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি নষ্ট করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মো.সুজন (২২), মো.সুলেমান (৩৫), মো.শাহজাহান (৪৫) ও মো.বেলাল মিয়া (২০) নামের তিন মাদকাসক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) বিকালের দিকে চালানো মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। 

দণ্ডপ্রাপ্ত মো.সুজন ফতেপুর ইউনিয়ন এলাকার মো.আমিনের, মো.সুলেমান হাটহাজারী এলাকার মো.জাফরের এবং মো.বেলাল মিয়া ফতেপুর ইউপির কাজল মিয়ার পুত্র।

অভিযান সূত্রে জানা যায়, হাটহাজারী ফতেপুর ইউনিয়নের ১ নং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় উল্লিখিত তিন ব্যক্তি মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট করছে এমন তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় উল্লিখিত তিন ব্যক্তির প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

মোবাইল কোর্টে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অভিযানের সত্যতা স্বীকার করে জানান, হাটহাজারী এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   হাটহাজারী  মাদকাসক্ত  কারাদণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: