মামলা নেয়নি, থানার সামনে বসে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঝিনাইদহ প্রতিনিধি

রাজনীতি

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ায় অবস্থান কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা।শুক্রবার (২২

2026-05-22T22:37:58+00:00
2026-05-22T22:43:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
মামলা নেয়নি, থানার সামনে বসে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:৩৭ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ১০:৪৩ পিএম
থানায় মামলা না নেওয়ায় অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ায় অবস্থান কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় সদর থানার সামনে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ শুরু করে।

নেতাকর্মীদের অভিযোগ, থানায় মামলা জমা দিলেও নানা অজুহাতে পুলিশ মামলা নিচ্ছে না। এমনকি থানার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে।

নেতাকর্মীরা জানান, মামলা না গ্রহণ করা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিকেল থেকে আমরা থানায় এসেছি। আমরা মামলা জমা দিয়েছি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত আমাদের মামলা নিচ্ছে না। আমরা মামলা না নেওয়া পর্যন্ত এখান থেকে উঠব না।’

এর আগে, দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে জুম্মার নামাজ শেষে বাইরে বের হলে তার ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন।

/কেএইচও


  বিষয়:   মামলা  থানা  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: