মালয়েশিয়ায় স্বর্ণ উত্তোলনের সময় মাটির বাঁধ ধসে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ার জেলি এলাকায় স্বর্ণ উত্তোলনের সন্দেহজনক কর্মকাণ্ড চলাকালে নদীতীরের মাটির বাঁধ ধসে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) রাতে

2026-05-23T15:41:41+00:00
2026-05-23T15:42:21+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
মালয়েশিয়ায় স্বর্ণ উত্তোলনের সময় মাটির বাঁধ ধসে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৪১ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ৩:৪২ পিএম
সংগৃহীত ছবি
মালয়েশিয়ার জেলি এলাকায় স্বর্ণ উত্তোলনের সন্দেহজনক কর্মকাণ্ড চলাকালে নদীতীরের মাটির বাঁধ ধসে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) রাতে জেরিমবং তেল পাম বাগানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে ঘটনাটি ঘটে। এ সময় তিনজন ব্যক্তি সেখানে স্বর্ণ খননের কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। 

হঠাৎ প্রায় দুই মিটার উঁচু নদীতীরের মাটির বাঁধ ধসে পড়লে দুইজন মাটিচাপা পড়েন। অপর একজন অল্পের জন্য প্রাণে রক্ষা পান। জেলি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান আদনি ইব্রাহিম জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে দুর্গম ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের যানবাহন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

তিনি আরও বলেন, উদ্ধার অভিযানে হিলাক্স পিকআপ ব্যবহার করে উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে নেওয়া হয়। রাত ৯টা ২০ মিনিটে অভিযান শুরু হয়। প্রথম ব্যক্তিকে রাত ৯টা ২৫ মিনিটে উদ্ধার করা হয় এবং দ্বিতীয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় রাত ১১টা ১৮ মিনিটে।

পুরো উদ্ধার অভিযান শেষ হয় রাত ১১টা ৪০ মিনিটে। নিহত দুজনের বয়স আনুমানিক ৩০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।

অভিযানে জেলি ফায়ার স্টেশনের নয়জন সদস্য অংশ নেন। তাদের সহায়তায় একটি ফায়ার রেসকিউ টেন্ডার, একটি ইমার্জেন্সি মেডিকেল রেসকিউ সার্ভিস ইউনিট এবং একটি র‌্যাপিড রেসপন্স ভেহিকল মোতায়েন করা হয়।

আরবিএন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: