ইরান নিয়ে ট্রাম্পকে কড়া বার্তা দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ মধ্যপ্রাচ্যের সংঘাতের কোনো সমাধান দেবে না বলে জানিয়েছে চীন। একই সঙ্গে রাজনৈতিক ও

2026-08-21T21:46:40+00:00
2026-08-21T21:46:40+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ইরান নিয়ে ট্রাম্পকে কড়া বার্তা দিল চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:৪৬ পিএম 
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ মধ্যপ্রাচ্যের সংঘাতের কোনো সমাধান দেবে না বলে জানিয়েছে চীন। একই সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বেইজিং।

শুক্রবার (২১ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে না।’

তিনি বলেন, ‘চীন সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের আহ্বান জানায়।’

লিন আরও বলেন, চীন অবৈধ একপাক্ষিক নিষেধাজ্ঞার বিরোধিতা করে। তার দাবি, আন্তর্জাতিক আইনে এসব নিষেধাজ্ঞার কোনো ভিত্তি নেই এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনও নেই।


বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পর দেশটির অর্থনীতিতে ‘চূড়ান্ত আঘাত’ হানার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে সহায়তা করা দেশগুলোকেও আর্থিক শাস্তির হুমকি দিয়েছেন তিনি।

তেহরান যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে এবং এটি ব্যর্থ হবে বলে দাবি করেছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   ইরান  ট্রাম্প  চীন  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: