বিশ্ব বাজারে বাড়ল স্বর্ণের দাম, প্রভাব পড়বে বাংলাদেশেও

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

মার্কিন ডলারের মান এবং তেলের দাম কমে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায়

2026-05-25T09:39:18+00:00
2026-05-25T09:39:18+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
অর্থনীতি
বিশ্ব বাজারে বাড়ল স্বর্ণের দাম, প্রভাব পড়বে বাংলাদেশেও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:৩৯ এএম 
ছবি : সংগৃহীত
মার্কিন ডলারের মান এবং তেলের দাম কমে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় কোনো বড় অগ্রগতি হয় কি না, সেদিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৫ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৫৭০ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে। জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ১ শতাংশ বেড়ে হাজার ৫৭২ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।

ডলারের দরপতনের ফলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলার-মূল্যের স্বর্ণ তুলনামূলক সাশ্রয়ী হয়ে উঠেছে। এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তার প্রশাসন তিন মাস ধরে চলা এই যুদ্ধের দ্রুত সমাধানের সম্ভাবনাও নাকচ করেছে, যদিও একদিন আগেই সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

এর আগের দিন ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারক নিয়ে ‘মূলত আলোচনা’ করেছে। যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির দিকে এগোচ্ছে, এমন আশাবাদ তৈরি হওয়ায় সোমবার তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে দুই দেশের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে।

এদিকে শুক্রবার কেভিন ওয়ার্শ মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন। এমন সময়ে তিনি দায়িত্ব নিলেন, যখন ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে মুদ্রাস্ফীতি বাড়ছে এবং ভোক্তাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।

গত সপ্তাহে ভারতে স্বর্ণের লেনদেন বড় ধরনের ছাড়ে চলতে থাকে। কারণ দামের অস্থিরতায় চাহিদা কমে গেছে। একই সময়ে চীনে স্বর্ণের প্রিমিয়ামও কমেছে। গত ১৯ মে শেষ হওয়া সপ্তাহে স্বর্ণের বিনিয়োগকারীরা তাদের নিট লং পজিশন ছয় হাজার ২৩৯টি কনট্রাক্ট কমিয়ে ৯৪ হাজার ৩৮৮-এ নামিয়ে এনেছেন।

এদিকে, বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও বাড়তে পারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম বাড়ানো হতে পারে।


এর আগে সবশেষ গত ২৩ মে সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে দেশে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম দুই হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে সেদিন সকাল ১০টা থেকেই।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে দুই লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় বেচাকেনা হচ্ছে।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও উত্থান দেখা গেছে। স্পট রুপার দাম ৩.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৮ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১,৯৫৯.৮৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১,৩৭৩.২৫ ডলারে পৌঁছেছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাজার  স্বর্ণ  দাম  প্রভাব  বাংলাদেশ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: