ঈদে গরুর মাংসের পাঁচ পদ

বন্যা নাসরিন

ফিচার

কোরবানি ঈদ মানেই ভরপুর খাওয়াদাওয়া। সেই খাবারের সবচেয়ে বড় অংশ জুড়ে থাকে মাংস। মাংসের ভেতর আবার গরুর মাংসটা সবার বেশি

2026-05-25T20:42:31+00:00
2026-05-26T08:24:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ফিচার
ঈদে গরুর মাংসের পাঁচ পদ
বন্যা নাসরিন
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:৪২ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ৮:২৪ এএম
গ্রাফিক : সময়ের আলো
কোরবানি ঈদ মানেই ভরপুর খাওয়াদাওয়া। সেই খাবারের সবচেয়ে বড় অংশ জুড়ে থাকে মাংস। মাংসের ভেতর আবার গরুর মাংসটা সবার বেশি প্রিয়। গরুর মাংস দিয়ে রান্না করা যায় হরেক রকম পদ।

মজাদার ভুনা খিচুড়ি


প্রয়োজনীয় উপকরণ
গরুর মাংস – ৫০০ গ্রাম
বাসমতি চাল – ২ কাপ
মুগ বা মসুর ডাল – ১ কাপ
পেঁয়াজ কুচি – ২টি
আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ
টমেটো কুচি – ১টি
দারচিনি, এলাচ, লবঙ্গ – পরিমাণমতো
তেজপাতা – ২টি
জিরা গুঁড়া – ১ চা চামচ
মরিচ গুঁড়া – ১ চা চামচ
হলুদ গুঁড়া – আধা চা চামচ
লবণ – স্বাদমতো
ঘি বা তেল – ৫ টেবিল চামচ
গরম পানি – ৪ কাপ

প্রস্তুতপ্রণালি
প্রথমে মাংস আদা-রসুন বাটা, মরিচ, হলুদ ও লবণ দিয়ে অল্প পানিতে সিদ্ধ করে নিন। চাল ও ডাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার একটি পাতিলে তেল বা ঘি গরম করে পেঁয়াজ, গরম মসলা ও তেজপাতা ভেজে নিন। পেঁয়াজ বাদামি হলে টমেটো ও মাংস দিয়ে ভালোভাবে কষান। এরপর চাল ও ডাল দিয়ে নেড়ে গরম পানি ঢেলে দিন। ঢেকে অল্প আঁচে রান্না করুন। খিচুড়ি সেদ্ধ হয়ে এলে উপরে সামান্য ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

গরুর মাংসের সুস্বাদু কোরমা


প্রয়োজনীয় উপকরণ
গরুর মাংস – ৫০০ গ্রাম
পেঁয়াজ বাটা – ১ কাপ
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
টক দই – ৩ টেবিল চামচ
দারচিনি, এলাচ – পরিমাণমতো
ঘি বা তেল – ৪ টেবিল চামচ


প্রস্তুতপ্রণালি
ঘি গরম করে গরম মসলা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা ও টক দই দিয়ে কষিয়ে নিন। মাংস দিয়ে ঢেকে দিন এবং অল্প আঁচে রান্না করুন। ধীরে ধীরে মাংস নরম হয়ে ঘন ঝোল তৈরি হবে। চাইলে শেষে সামান্য কেওড়া জল যোগ করলে সুগন্ধ আরও বেড়ে যাবে।

ঝাল ঝাল গরুর মাংসের ভর্তা


প্রয়োজনীয় উপকরণ
গরুর মাংস – আধা কেজি
আস্ত পেঁয়াজ – ২টি
আদা-রসুন কুচি – ১ টেবিল চামচ
টক দই – আধা কাপ
সরিষা বাটা – আধা চা চামচ
গরম মসলা গুঁড়া – ১ চা চামচ
লাল পাকা কাঁচা মরিচ – স্বাদমতো
পেঁয়াজ কুচি – আধা কাপ
ধনেপাতা কুচি – পরিমাণমতো
সরিষার তেল – ৩ টেবিল চামচ
লবণ – স্বাদমতো

প্রস্তুতপ্রণালি
মাংস টক দই, সরিষা বাটা ও লবণ দিয়ে মেখে নিন। আস্ত পেঁয়াজ, আদা, রসুন ও লাল পাকা কাঁচা মরিচ থেঁতলে মাংসের সঙ্গে দিন। অল্প পানি দিয়ে মাংস সিদ্ধ করুন। পানি শুকিয়ে এলে মাংস ভেজে ভেজে নামিয়ে নিন। অন্য একটি বাটিতে পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা মরিচ ও সরিষার তেল মিশিয়ে নিন। এরপর মাংস ঝুরা করে মাখিয়ে পরিবেশন করুন।

ঐতিহ্যবাহী গরুর নেহারি


প্রয়োজনীয় উপকরণ
গরুর পায়া – ২ কেজি
আদা বাটা – ১ টেবিল চামচ
রসুন বাটা – ২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা – আধা কাপ
পেঁয়াজ কুচি – আধা কাপ
পেঁয়াজ বেরেস্তা – আধা কাপ
টক দই – ১ কাপ
ধনে গুঁড়া – ১ টেবিল চামচ
জিরা গুঁড়া – ১ চা চামচ
কাশ্মীরি মরিচ গুঁড়া – স্বাদমতো
সাদা গোলমরিচ গুঁড়া – আধা চা চামচ
তেঁতুলের টক – স্বাদমতো
আস্ত গরম মসলা ও অন্যান্য মসলা – পরিমাণমতো
তেল – সিকি কাপ

প্রস্তুতপ্রণালি
গরুর পায়া সব বাটা ও গুঁড়া মসলার সঙ্গে টক দই মিশিয়ে অন্তত এক ঘণ্টা মেরিনেট করুন। পাতিলে তেল গরম করে আস্ত জিরা, শাহি জিরা ও গরম মসলা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ ও রসুন ভেজে মেরিনেট করা পায়া দিয়ে কষান। পর্যাপ্ত পানি দিয়ে অল্প আঁচে দীর্ঘ সময় রান্না করুন যাতে পায়া নরম হয়। শেষে তেঁতুলের টক, গরম মসলা ও বেরেস্তা ছড়িয়ে দমে রাখুন। নান বা রুটির সঙ্গে পরিবেশন করুন।


নারকেল কোফতা কারি


প্রয়োজনীয় উপকরণ (কোফতার জন্য)
গরুর কিমা – আধা কাপ
কাঁচামরিচ কুচি – ৩ টেবিল চামচ
পেঁয়াজ কুচি – আধা কাপ
আদা-রসুন বাটা – পরিমাণমতো
ধনেপাতা ও পুদিনাপাতা কুচি – ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া – ১ চা চামচ
সয়া সস – ১ চা চামচ
ওয়েস্টার সস – ১ চা চামচ
লবণ – স্বাদমতো

প্রয়োজনীয় উপকরণ (কারির জন্য)
তেল – আধা কাপ
পেঁয়াজ কুচি – আধা কাপ
মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া – আধা টেবিল চামচ
ধনে গুঁড়া – আধা টেবিল চামচ
নারকেলের দুধ – আধা কাপ
তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ – পরিমাণমতো 

প্রস্তুতপ্রণালি
প্রথমে কোফতার সব উপকরণ মিশিয়ে ছোট ছোট বল তৈরি করুন। এরপর ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। অন্য পাত্রে তেল গরম করে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর নারকেলের দুধ ছাড়া সব মসলা কিছুক্ষণ ভেজে কষিয়ে নিন। পরে নারকেলের দুধ ও ভাজা কোফতা দিয়ে রান্না করুন। তেল ওপরে উঠলে সামান্য চিনি ও গরম মসলা ছড়িয়ে নামিয়ে ফেলুন। পোলাও বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

ঈদের দিনে একই ধরনের রান্নার বদলে ভিন্ন স্বাদের এসব পদ আপনার খাবারের আয়োজনে এনে দেবে বাড়তি বৈচিত্র্য। পরিবার ও অতিথিদের সঙ্গে জমিয়ে উপভোগ করুন সুস্বাদু গরুর মাংসের এই বিশেষ রেসিপিগুলো।


/ইউএমএইচ


 
  বিষয়:   ঈদ  গরুর মাংস  রেসিপি  ভুনা খিচুড়ি  কোরমা  মাংসের ভর্তা  নেহারি  কোফতা কারি 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: