বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, পৃথিবীর অন্য কোনো জায়গায় তা খুব কমই দেখা যায় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সুপ্রিম কোর্টের

2026-05-26T18:04:23+00:00
2026-05-26T18:04:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:০৪ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ৬:০৪ পিএম
আইনমন্ত্রী আসাদুজ্জামান।
বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, পৃথিবীর অন্য কোনো জায়গায় তা খুব কমই দেখা যায় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যে তাদের পোস্টিং বা প্রমোশন কোনো কিছুই সরকারের হাতে থাকে না বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন। তবে এই স্বাধীনতার অন্য রূপও অতীতে দেখা গেছে মন্তব্য করে তিনি বলেন, অতীতে বিচার বিভাগে শপথবদ্ধ রাজনীতিবিদ হতেও দেখা গেছে, যা দেশের নাগরিকদের অধিকার রক্ষা করতে পারত না।

আইনমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এই বিপুল মামলার তুলনায় বিচারক এবং ট্রায়াল আইনজীবীর সংখ্যা অনেক কম হওয়ায় মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, অধস্তন আদালতের বিচারকরা নিজেদের বিদ্যা-বুদ্ধি দিয়ে রায় দেন এবং সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না বলেই অধিকাংশ মামলায় সরকার নিজেই হেরে যায়।

আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়— এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এমপির এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন বলেন, এই বক্তব্য আদালত অবমাননার শামিল। বিচারকরা সম্পূর্ণ স্বাধীন বলেই এনসিপি নেতারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারা এমন বিভ্রান্তি ছড়াচ্ছেন।

ঝিনাইদহের সাম্প্রতিক একটি ঘটনার কথা উল্লেখ করে আইনমন্ত্রী মন্তব্য করেন, সেখানে পুলিশের দায়িত্বশীলতার কোনো ঘাটতি ছিল না এবং বিচারকরা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: