আদ-দ্বীনে পৌঁছেছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ ও

2026-05-27T15:32:23+00:00
2026-05-27T15:32:23+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
জাতীয়
আদ-দ্বীনে পৌঁছেছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:৩২ পিএম 
ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। সংগৃহীত ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য জানতে ঘটনাস্থলে পৌঁছেছে।  

বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ২টায় ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম আদ-দ্বীন হাসপাতালে আসে।    

নাম প্রকাশ না করার শর্তে টিমের এক সদস্য বলেন, আমাদেরকে সিনিয়র স্যাররা এখানে ডেকেছেন। আমরা উন্নত প্রযুক্তির কিছু ডিভাইস নিয়ে এসেছি। যে কক্ষে নবজাতকরা মারা গেছে সেই কক্ষে আমরা এসব ডিভাইস দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করব। এখানে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কিনা বা ছড়িয়ে থাকলে কোন গ্যাস এবং কী পরিমাণে ছড়িয়েছে- তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। 

এদিকে, পোস্ট অপারেটিভ রুমে গিয়ে কক্ষটির ভেতরে প্রচণ্ড দুর্গন্ধ পাওয়া যায়। বেশিক্ষণ এই কক্ষে থাকার কোনো উপক্রম ছিল না। অল্পতেই নিশ্বাস বন্ধ হয়ে আসে এবং চোখ জ্বালাপোড়া করতে শুরু করে।  


এর আগে, সিআইডি ক্রাইমসিনের একটি টিম ঘটনাস্থল এসে নমুনা সংগ্রহ করে। সরেজমিনে দেখা যায়, ক্রাইমসিন ঘটনাস্থলে এসে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে প্রবেশ করে। সেখানে তারা এ ঘটনার সংশ্লিষ্ট বিভিন্ন নমুনা সংগ্রহ করে। প্রায় ঘণ্টাখানেক তারা কাজ করে।

টিমের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা সব বিষয় মাথায় রেখে এখানে নমুনা সংগ্রহ করছি। আমরা এখানে নমুনা ফরেনসিক করব। আসলে এই নিষ্পাপ শিশুদের মৃত্যু কেন হয়েছে, তা জানার চেষ্টা করব আমাদের তদন্তের মাধ্যমে। 


/ইউএমএইচ
  বিষয়:   ডিএমপি  আদ-দ্বীন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: