পাটওয়ারী সারজিস নাহিদের আয়ের উৎস কী, প্রশ্ন রাশেদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির ‘এনসিপি’ আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে গুরুতর অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি এনসিপির শীর্ষ নেতাদের

2026-05-27T18:48:29+00:00
2026-05-27T18:48:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
পাটওয়ারী সারজিস নাহিদের আয়ের উৎস কী, প্রশ্ন রাশেদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৬:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির ‘এনসিপি’ আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে গুরুতর অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি এনসিপির শীর্ষ নেতাদের বিলাসী জীবনযাপন ও খরচের উৎস নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘এ্যানি ভাই কোরবানি দিচ্ছেন, সেই প্রশ্ন করছেন। কিন্তু আপনারা রূপায়ণে একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন, সেই টাকা কোথায় পাচ্ছেন? নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে ঘুরে বেড়ায়। সঙ্গে প্রটোকল নিয়ে যায়। সেই টাকা কোথায় পায়? সারজিস আলম, নাহিদ ইসলামের আয়ের উৎস কোথায়?’

বুধবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত তার নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তীব্র সমালোচনা করেন। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে আসা এই নেতা মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই উল্লেখ করে বলেন, এই চুক্তি এনসিপি নিজেই করিয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কড়া সমালোচনা করে রাশেদ খান বলেন, রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অমানুষের মতো আজেবাজে কথা বলছেন। ঝিনাইদহ সফরকালে সে অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিল এবং তার ওপরে ছাত্রদলের কেউ হামলা করেনি দাবি করে তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের যেখানেই যাবে, তাকে আরও হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, বরং দেশের সাধারণ জনগণই তাকে শায়েস্তা করবে।

এ সময় জামায়াতে ইসলামীরও সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না কারণ তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, আজ তারা বিএনপি সরকারকে পতনের ভয় দেখায়। বর্তমানে জামায়াত ও এনসিপি মিলে নতুন ষড়যন্ত্র শুরু করেছে এবং এই অপশক্তিকে দেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না।

উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান, উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান, এস এম সামছুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: