পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেবিদ্বারের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা ও দোয়া কামনা করেন।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ঈদ মোবারক। আল্লাহ আমাদের সকল নেক আমল কবুল করুন, আমাদের কুরবানি গ্রহণ করুন এবং আমাদের জীবনে বরকত দান করুন।
এরপর তিনি মুসলমানদের ঐতিহ্যবাহী ঈদের তাকবির আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিলাহিল হামদ যুক্ত করে পোস্টটি সম্পন্ন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বিজয়ী হওয়ার পর এটিই সংসদ সদস্য হিসেবে তার প্রথম ঈদুল আজহা। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি তার নির্বাচনী এলাকা কুমিল্লার দেবিদ্বারের সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেছেন।
/কহু