মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

খেলা

বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। শিরোপাধারী দলটির নেতৃত্বে থাকছেন অধিনায়ক লিওনেল

2026-05-29T09:10:38+00:00
2026-05-29T09:10:38+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৯:১০ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। শিরোপাধারী দলটির নেতৃত্বে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আসরটি হতে যাচ্ছে ৩৮ বছর বয়সী এই তারকার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

কোচ লিওনেল স্কালোনি মূলত কাতার বিশ্বকাপ জয়ী দলের ওপরই আস্থা রেখেছেন। ২০২২ সালে ট্রফি জেতা স্কোয়াডের ১৭ জন ফুটবলার জায়গা ধরে রেখেছেন নতুন দলেও। গোলপোস্টে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, রক্ষণে নিকোলাস ওতামেন্দি ও ক্রিশ্চিয়ান রোমেরো, মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং আক্রমণে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজদের রাখা হয়েছে।

তবে এবারের স্কোয়াডে সবচেয়ে বেশি আলোচনায় তরুণদের অন্তর্ভুক্তি। আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সুযোগ পেয়েছেন নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, ভ্যালেন্তিন বার্কো ও হোসে মানুয়েল লোপেজ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার অপেক্ষায় রয়েছেন এই তরুণরা।

ইনজুরির কারণে কাতার বিশ্বকাপ মিস করা জিওভানি লো সেলসো এবার দলে ফিরেছেন। রাশিয়া বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। ফলে এবারই বিশ্বকাপ মঞ্চে অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছে এই মিডফিল্ডারের সামনে।

অন্যদিকে, অবসর ভেঙে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফেরানো হতে পারে—এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সেই পথে হাঁটেননি স্কালোনি। কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই উইঙ্গারকে ছাড়াই বিশ্বকাপ পরিকল্পনা সাজিয়েছে আলবিসেলেস্তেরা।

চমক হিসেবে জায়গা হয়নি তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। এছাড়া মার্কোস আকুনা ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। স্কোয়াডের বাইরে আছেন মার্কোস সেনেসি ও এমিলিয়ানো বুয়েন্দিয়াও।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া। ১৬ জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো;

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা;

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ;

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্টিনেজ।

এএডি/


  বিষয়:   মেসি  আর্জেন্টিনা  বিশ্বকাপ  দল  ঘোষণা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: