আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পর আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে

2026-05-30T11:32:05+00:00
2026-05-30T11:32:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বর্জ্য অপসারণে অবহেলা
আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১১:৩২ এএম  আপডেট: ৩০.০৫.২০২৬ ১১:৩২ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পর আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (২৯ মে) রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পেয়েছেন বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।  

প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব‍্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থতার দায়ে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ উভয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদেরকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহার করাসহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা কা র্যকর করতে দ্রুত প্রক্রিয়া শুরুর কাজ করছি।  


এর আগে, শুক্রবার সন্ধ্যায়, রাজধানীর কয়েকটি স্থানে কোরবানীর বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এই দুই আঞ্চলিক কর্মকর্তা হলেন, ঢাকা উত্তর সিটি ক র্পোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান (উপ সচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি ক র্পোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

উল্লেখ্য, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো প্রকার প্রটোকল ছাড়াই রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা দেখতে বেরিয়েছিলেন। 

এসময়, ঢাকার কয়েকটি স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 


/ইউএমএইচ


  বিষয়:   তারেক রহমান  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: