৫৯ বছরেও হয়নি সেতু, নারী-শিশু ও বয়স্কদের জন্য যেন এক মৃত্যুফাঁদ

বাউফল সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী একটি খালের ওপর নির্মিত নড়বড়ে বাঁশের সাঁকো দীর্ঘদিন ধরে

2026-06-01T01:56:17+00:00
2026-06-01T01:56:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৫৯ বছরেও হয়নি সেতু, নারী-শিশু ও বয়স্কদের জন্য যেন এক মৃত্যুফাঁদ
বাউফল সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১:৫৬ এএম 
ছবি : সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী একটি খালের ওপর নির্মিত নড়বড়ে বাঁশের সাঁকো দীর্ঘদিন ধরে স্থানীয়দের জন্য ঝুঁকিপূর্ণ পারাপারের একমাত্র ভরসা হয়ে আছে। প্রায় ৫৯ বছর ধরে মানুষ এই সাঁকো ব্যবহার করলেও এখনও সেখানে কোনো স্থায়ী সেতু নির্মাণ হয়নি।

সরেজমিন দেখা গেছে, আদাবাড়ীয়া ইউনিয়নের দুই ওয়ার্ডের সীমানা নির্ধারণকারী খালটির ওপর নির্মিত বাঁশের সাঁকোটি বেশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে সময়ে সময়েই সাঁকোটি সংস্কার করে চলাচলের উপযোগী রাখছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলী বেপারি জানান, শৈশবকাল থেকে তিনি এই বাঁশের সাঁকো দেখছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ হয়নি। প্রতিদিন স্কুল, কলেজ ও মাদরাসাগামী শত শত শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হতে হয়।

এলাকার যুবক রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বাঁশের সাঁকো দিয়ে চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি এক ধরনের মৃত্যুফাঁদ। অনেক শিশু সাঁতার জানে না। বর্ষাকালে খাল পানিতে পূর্ণ থাকলে সামান্য অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়দের দাবি, খালের ওপর একটি স্থায়ী ও টেকসই সেতু নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, তাদের আর কোনো বিশেষ দাবি নেই। শুধু খালটির ওপর একটি সেতু নির্মাণ করা হলে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে।

এ বিষয়ে বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে সেতু নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংসদ সদস্যের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

/এসএকে


  বিষয়:   নারী  শিশু  বয়স্ক  মৃত্যুফাঁদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: