পুলিশ হেফাজত থাকা আসামির বাইরে কথা বলা ও প্রচার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

শিশু রামিসা হত্যার ঘটনায় করা মামলায় আদালতের বাইরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আসামির প্রকাশ্যে কথা বলা এবং সেসব কথা প্রচার

2026-06-02T20:11:22+00:00
2026-06-02T20:12:03+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত
পুলিশ হেফাজত থাকা আসামির বাইরে কথা বলা ও প্রচার নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:১১ পিএম  আপডেট: ০২.০৬.২০২৬ ৮:১২ পিএম
ছবি : সংগৃহীত
শিশু রামিসা হত্যার ঘটনায় করা মামলায় আদালতের বাইরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আসামির প্রকাশ্যে কথা বলা এবং সেসব কথা প্রচার না করতে নির্দেশনা দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

শিশু রামিসা হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর আগে, আদালতের বাইরে আসামির দেওয়া বক্তব্য ও তা প্রচার না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে আবেদন করেন এ মামলা পরিচালনায় বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পাওয়া আইনজীবী আজিজুর রহমান দুলু। 

আজিজুর রহমান আদালতকে বলেন, আইন অনুযায়ী, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কোনো আসামির বিচারকের সামনে ছাড়া কথা বলার সুযোগ নেই। এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পুলিশি হেফাজতে থাকা কিংবা দণ্ডিত আসামিদের বক্তব্য সংবাদমাধ্যমে প্রচার করা বাংলাদেশের সর্বোচ্চ আদালত আর রাষ্ট্রীয় সংস্থার নিয়মানুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।


বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষা, মানুষের চিন্তাধারার ওপর যাতে প্রভাব তৈরি করতে পারে ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব নির্দেশনা মেনে ভবিষ্যতে যেন আসামিরা কারও সামনে কথা না বলেন, সেই বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলার নির্দেশনা চেয়ে আবেদন করেন এই আইনজীবী। আদালত তার এ আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   পুলিশ  হেফাজত  আসামি  কথা  প্রচার  নিষিদ্ধ 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: