গুপ্তচরবৃত্তির মামলায় সেই ভারতীয় নাগরিক ফের রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার

2026-10-08T17:48:18+00:00
2026-10-08T17:49:19+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত
গুপ্তচরবৃত্তির মামলায় সেই ভারতীয় নাগরিক ফের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৮ পিএম  আপডেট: ০৮.১০.২০২৬ ৫:৪৯ পিএম
রবিউল ইসলাম। ছবি : সংগৃহীত
বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাত দিনের রিমান্ড শেষে রবিউলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনের পুলিশ পরিদর্শক মো. নুর আলম তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।

আবেদনে বলা হয়, রিমান্ডে নেওয়ার পরে রবিউলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, পৃষ্ঠপোষক ও অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলেও এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই, বিদেশি যোগাযোগের বিষয়টি অনুসন্ধান এবং জব্দ করা মুঠোফোনের তথ্য বিশ্লেষণের জন্য তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।


শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ পিয়াস এ আদেশ দেন। এর আগে, ১ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, ২২ সেপ্টেম্বর রাতে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে রবিউলকে আটক করে ডিবির রমনা বিভাগের একটি দল। এসময় তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। এরপর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়। ২৪ সেপ্টেম্বর তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে ২৭ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করা হলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে রবিউলের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সরকারি গোপনীয়তা আইনে মামলা করা হয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   ভারতীয় নাগরিক  রিমান্ড  রবিউল ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: